সাংবাদিক জীবনকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সাংবাদিক জীবনকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৮:২২:৪৯ পূর্বাহ্ন

সাংবাদিক জীবনকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

ছবি: সংগৃহীত


শান্তিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও জাতীয় নিউজ পোর্টাল রেড টাইম.কম. বিডির স্টাফ রিপোর্টার সাংবাদিক আবদুল কাদির জীবন কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার ২০২২ ও সিমোপা তরুণ সাহিত্য পুরস্কার ২০২৩ পাওয়ায় শান্তিগঞ্জ প্রেসক্লাবে পক্ষথেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তাকে এ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এমএ কাশেম, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া এবং  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন