সুনামগঞ্জে তীব্র গরমে অসুস্থ হচ্ছে শিশু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জে তীব্র গরমে অসুস্থ হচ্ছে শিশু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৯:১০:৩৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে তীব্র গরমে অসুস্থ হচ্ছে শিশু

ছবি: নিজস্ব


দেশজুড়ে তাপদাহ ছড়িয়ে পড়েছে। কয়েক দিনের মধ্যে এই তাপদাহ কমার সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। এদিকে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সরেজমিন ঘুরে দেখা গেছে,তাপদাহ বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালের রোগীর সংখ্যা। প্রতিদিন বিভিন্ন সমস্যা নিয়ে শিশুরা হাজির হচ্ছে এখানে। জলবসন্ত, ফুসকুড়ি, ডায়রিয়া, সর্দি জ্বর, টাইফয়েডের আক্রান্ত রোগীও আসছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

এসব শিশুকে নিয়ে প্রতিনিয়ত হাসপাতালে ভিড় করছেন রোগীর স্বজনরা। তবে তৎক্ষণাৎ চিকিৎসা শেষ করে খুব কম শিশুই বাড়ি ফিরতে পারছে। অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। এদিকে জরুরি অনেক রোগীকে চিকিৎসার জন্য ডাক্তাররা হাসপাতালে ভর্তি হবার কথা বলছেন। 

জগন্নাথপুর পৌরসভা এলাকা থেকে ছেলের জ্বর ও ঠাণ্ডা নিয়ে শিশু হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন সেলিম মিয়া  তিনি বলেন, ‘বেশ কদিন ধরে জ্বরে ভুগছে আমার বাচ্চা। ডাক্তার বললেন ভর্তি হতে এখানে, চিকিৎসা নিয়ে  বাচ্চাকে বাড়ি ফিরে যাচ্ছি। 


জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আরা আশা বলেন, ‘আবহাওয়া জনিত কারণে বর্তমানে শিশুদের মধ্যে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। এক্ষেত্রে অভিভাবকদের হতাশ না হয়ে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এই আবহাওয়ায় শিশুদের বেলা ১২টা থেকে ৩ টা পর্যন্ত বাহিরে বের হতে দেয়া যাবে না। বাসায় থাকা অবস্থায় শিশুদের তরল খাবার এবং পানি দিতে হবে। পাতলা সুতির কাপড় পরাতে হবে। কাশি ও নিউমোনিয়ার শিশুদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গলা বা শরীর যেন না ঘামে। এছাড়া বাচ্চাদের গরম ও ধূলাবালির মধ্যে খেলতে দেওয়া যাবে না। বাচ্চারা যখন স্কুলে যাবে তখন মাস্ক, পাতলা সুতি কাপড় পরাতে হবে। তরল খাবার এবং পানি তাদের সাথে দিয়ে দিতে হবে।

আর বাহিরের কোন তরল খাবার বিশেষ করে আখের রস বা সরবত খেতে দেওয়া যাবে না শিশুদের। চিকনগুনিয়ার লক্ষণ দেখা দিলে প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়াতে হবে। শিশুকে সম্পুর্ন বিশ্রামে রাখতে হবে। যদি অবস্থা বেশি খারাপ হয়ে যায় তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা অনেক বেড়েছে বলে তিনি জানান। আজকে  মোট ভর্তি রোগী ৮৯ জন শিশু ৬০ বাকি গুলি অন্যান্য রোগী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন