ত্রাসের রাজত্ব ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটুর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

এসপি ভাইয়ের দাপটে ত্রাসের রাজত্ব চেয়ারম্যানের

ত্রাসের রাজত্ব ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৯:২৯:৫৫ পূর্বাহ্ন

ত্রাসের রাজত্ব ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটুর

ফাইল ফটো


সেবার প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হন ইউপি চেয়ারম্যান। এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা কর্মকাণ্ডের দায়িত্ব চেয়ারম্যানের ওপর অর্পিত হয়। কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  শাহ ইশতিয়াকর পটুক্ষেত্রে সেটা ব্যতিক্রম। একদিকে চেয়ারম্যান, অন্যদিকে দিনাজপুরের সাবেক পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের ভাই। ক্ষমতার দম্ভে কাউকে পরোয়া করেন না তিনি। 

জানা গেছে, চেয়ারম্যান নির্বাচিত হয়েই বেপরোয়া হয়ে ওঠেন পটু। গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। সেই বাহিনী দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। জড়িয়ে পড়েন জমি দখল, চাঁদাবাজি, নিরীহ লোকদের অত্যাচার, মাদক ব্যবসাসহ নানা অনিয়ম-দুর্নীতিতে। তাঁর অন্য কোনো পেশা না থাকলেও চড়েন ৩৫ লাখ টাকা দামের গাড়িতে। 

অনুসন্ধানে দেখা যায়, ইউনিয়ন পরিষদের নির্বাচনকালে পটুর বড় ভাই শাহ ইফতেখার আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার ছিলেন। যার ক্ষমতা ও অর্থের জোরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পটু। চেয়ারম্যান নির্বাচিত হয়ে পটু উপজেলার পাংখারচর এলাকার সুচাইল মৌজায় প্রায় ৪০ বিঘা জমি নিয়ে করেছেন একটি মৎস্য ঘের। যেখানে দখল করা হয়েছে প্রায় ১০ বিঘা সরকারি খাস জমি এবং বিভিন্ন লোকের ব্যক্তিমালিকানা জমি। 

এমনই একজন ভুক্তভোগী জমির মালিক তারাইল গ্রামের জাসু কাজী। তাঁর ভাষ্য, ইউপি চেয়ারম্যান পটু মৎস্যঘের করার কথা বলে তাঁর ৩৮ শতাংশ জমি লিজ নিয়েছেন। এখন টাকা-জমি কোনোটাই দিচ্ছেন না। জমি অন্য কোথাও বিক্রিও করতে দিচ্ছেন না। কেউ কিনতে চাইলে তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি দেওয়া হয়। থানায় অভিযোগ করতে গেলেও নেয়নি। তার ভাই এসপি, যে কারণে মামলা নিতে চায় না পুলিশ।


জৈন্তাবার্তা / এনআর