সুনামগঞ্জে বজ্রপাতে এক ব্যক্তির মৃ*ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জে বজ্রপাতে এক ব্যক্তির মৃ*ত্যু

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৭:১৪:২২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বজ্রপাতে এক ব্যক্তির মৃ*ত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সিরাজপুর চরপারা গ্রামে মারা যান তিনি। 

স্থানীয়রা জানান, আজ দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলায় বৃষ্টি শুরু হয়। তখন বাড়ির পাশের জমি থেকে শুকনো লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে আহত হন দ্বীন ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাদাঘাট বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক দ্বীন ইসলামকে মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম বলেন, কোনো অভিযোগ না থাকায় আইন প্রক্রিয়া শেষে বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন