সংগৃহীত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অভিযানে ২১০০ পিস ইয়াবাসহ মোঃ আসাদুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আসাদুল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ইটনা গ্রামের মোঃ ফেরদৌস মিয়ার ছেলে।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকায় তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ এর মিডিয়া উইং জানায়, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। আসাদুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
জৈন্তাবার্তা / এনআর




