শাল্লায় ৩৩ ঘণ্টা পর নি খোঁজ যুবকের ম রদেহ উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শাল্লায় ৩৩ ঘণ্টা পর নি খোঁজ যুবকের ম রদেহ উদ্ধার

বিপ্লব রায়, শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০২:১৭:৩৫ পূর্বাহ্ন

শাল্লায় ৩৩ ঘণ্টা পর নি খোঁজ যুবকের ম রদেহ উদ্ধার

ছবি সংগৃহীত


সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা গ্রামের নিখোঁজ যুবক্ল তানিমের মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিখোঁজের ৩৩ ঘণ্টা পর রবিবার সকালে দুর্লভপুর গ্রামের দক্ষিণ পাড়ে একটি গাছের নিচে তানিমের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টায় নৌকা থেকে পড়ে গিয়ে ওই যুবক নিখোঁজ হন। তারপর শাল্লা ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি ইউনিট না থাকায় আজমিরীগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় হবিগঞ্জ থেকে ডুবুরি দল আনা হয়। তবে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পরেও নিখোঁজের কোনো সন্ধান পায়নি ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছিল ওই যুবক খিঁচুনি রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে গেছেন।

নিহত তানিমের মামা স্থানীয় ইউপি সদস্য জহির আহমেদ বলেন, রবিবার সকালে নিখোঁজ তানিমকে খোঁজার জন্য আমরা একটি নৌকা পাঠাই। দুর্লভপুর গ্রামের সামনে গিয়ে নদীর দক্ষিণ পাড়ে একটি গাছের নিচে ভাসমান অবস্থায় তার মরদেহটি পাই। মরদেহের অবস্থা ভালো ছিল না। তাই দ্রুত গ্রামের মাদরাসা মাঠে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। 

শাল্লা থানার তদন্ত কর্মকর্তা আহমদ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের ব্যাপারে আমরা শুনেছি। এ ব্যাপারে মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আমরা সেখানে যাইনি।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন