জগন্নাথপুরে বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর আর নেই
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

জগন্নাথপুরে বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর আর নেই

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০৪:২৫:০১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর আর নেই

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রিচমুন অভিজাত কনফেশনারীর কর্ণধার বাসুদেব মন্দির উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধর (৪৭) আর নেই।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা,ভাই, স্ত্রী, দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন।

মিন্টু রঞ্জন ধরের ভাই ডাক্তার মধু সুধন ধর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন,তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভূগছিলেন। কয়েক বছর আগে তাঁর স্ত্রী তাকে লিভার দান করেছিলেন। স্ত্রীর ভালোবাসার প্রতিদান নিয়ে মোটামুটি সুস্থ হয়ে আবার সামাজিক ও ব্যবসায় সক্রিয় হয়ে উঠেন। হঠাৎ করে আবারও জটিলতা দেখা দিলে তাকে কলিকাতার একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে আজ সকালে তাঁর মৃত্যু হয়।

শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর ২০০৯ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে তিনি বিপুল ভোট পেয়ে চমক সৃষ্টি করেছিলেন। ব্যবসায়ীক,সামাজিক নানা সৃজনশীলতায় তিনি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ছিলেন।তাঁর মৃত্যুতে জগন্নাথপুরে শোকের ছায়া বিরাজ করছে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন