সুনামগঞ্জে এম এ মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জে এম এ মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০৮:০৭:৫৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে এম এ মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীরা মিছিল করেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ পয়েন্টে শান্তিগঞ্জ আবদুল মজিদ কলেজ, টেক্সটাইল ইন্সটিটিউট, ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী মিছিলে অংশ নেয়।

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শান্তিগঞ্জের হিজলবাড়ীর নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। পর দিন শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। সেদিনও এম এ মান্নানের মুক্তির দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়কের শান্তিগঞ্জ পয়েন্ট শিক্ষার্থীরা অবরোধ করে বিক্ষোভ করে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন