সুনামগঞ্জে ৪০বোতল ভারতীয় মদসহ আটক ১
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জে ৪০বোতল ভারতীয় মদসহ আটক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ১১:৪০:১৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ৪০বোতল ভারতীয় মদসহ আটক ১

সংগৃহীত


সুনামগঞ্জ  ইকবাল নগর এলাকা থেকে চল্লিশ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছন।

আটককৃত ব্যক্তি জুনাইদ মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়ণ তলার গুচ্ছ গ্রামের বাচ্চু

মিয়ার ছেলে। এলাকাবাসীর ধারণা আটককৃত জুনেদ মাদক ব্যাবসার সাথে জড়িত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলের দিকে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকবাল নগর থেকে আটক করা হয় জুনেদকে। এসময় তার কাছ থেকে চল্লিশ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে এখান থেকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাকে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪০বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয়সহ তাকে জব্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান সবসময় অব্যহত থাকবে। তার বিরুদ্ধে মাদক আইনে মালা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন