জামালগঞ্জে বিনামূল্যে সার বীজ বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

জামালগঞ্জে বিনামূল্যে সার বীজ বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৫:০৪:৩২ পূর্বাহ্ন

জামালগঞ্জে বিনামূল্যে সার বীজ বিতরণ

ছবি: নিজস্ব


জামালগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-দুই মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশি ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জামালগঞ্জ  উপজেলা কৃষি অফিসার মো. আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রণোদনা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় কৃষকদের কথা চিন্তা করে উপজেলায় সার বীজ বিতরণ করা হচ্ছে। আমাদের উচিত সার বীজ যথাযথ ব্যবহার করা।

এসময় কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি মাসকলাই ও১৫ কেজি করে সার ১২০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন