সুনামগঞ্জে জমিয়তের গণসমাবেশ কাল: ব্যাপক প্রস্তুিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জে জমিয়তের গণসমাবেশ কাল: ব্যাপক প্রস্তুিত

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৪/০৯/২০২৪ ০৭:৩৮:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে জমিয়তের গণসমাবেশ কাল: ব্যাপক প্রস্তুিত

ছবি: সংগৃহীত


নতুন বাংলাদেশকে বৈষম্যহীম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার দাবিতে আগামি ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ডে একটি গণসমাবেশ করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা।

জানা যায়, গণসমাবেশ শুরু হবে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টায়। উদ্বোধন করবেন জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি আল্লামা নুরুল ইসলাম খান।

এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় সহসভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফী। বিশেষ অতিথি কেন্দ্রীয় সহসভাপতি, হেফাজতে ইসলামের কেন্দ্রীয়নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব। প্রধান বক্তা হিসেবে দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া সুনামগঞ্জ জেলার শীর্ষ উলামা মাশায়েখগণ মঞ্চে উপস্থিত থাকবেন।

গনসমাবেশ সফলের জন্য সুনামগঞ্জবাসীর প্রতি আহবান জানিয়েছেন জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন