মাধবপুরে ইজারা আদায় নিয়ে দুপক্ষের সং ঘ র্ষে নারীসহ আ হ ত ১৯
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

মাধবপুরে ইজারা আদায় নিয়ে দুপক্ষের সং ঘ র্ষে নারীসহ আ হ ত ১৯

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৯/২০২৪ ০৬:০৪:৪৭ পূর্বাহ্ন

মাধবপুরে ইজারা আদায় নিয়ে দুপক্ষের সং ঘ র্ষে  নারীসহ আ হ ত ১৯

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে ইজারা আদায়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী সহ আহত ১৯। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)  দুপুরে মাধবপুর পৌর শহরের কাটিয়ারা গাবতলি সিএনজি স্ট্যান্ডে  এ ঘটনা ঘটে। 

আহতরা  হলেন, মাধবপুর পোর শহরের  ইজারাদার সেলিম মিয়া, আরজু মিয়া, জুয়েল মিয়া, সোহেল মিয়া ও জুলহাস মিয়া,শাহিন মিয়া,হারিস মিয়া,মোজাহিদ, মরিয়ম বেগম, মোছাঃ খালেদা বেগম, আরিফ, হিরা মিয়া, জুনাইদ, বিশাল, মেনেকা, মোহন ও পলাশ। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুর পৌর সভার বৈধ ইজারাদার সেলিম বৃহস্পতিবার সকালে গাবতলি সিএনজি স্ট্যান্ডে পৌরসভার অনুমোদিত টোল আদায় করতে যান। কিন্তু লোকমান মিয়া সহ তার দল পৌরসভার ইজারাদারকে টোল দিতে রাজি নয়। এ নিয়ে গত কয়েকমাস ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ কারনে কিছুদিন টোল আদায় বন্ধ ছিল।গত ৫ সেপ্টেম্বর মাধবপুর পৌর প্রশাসন সেলিম মিয়াকে গাবতলি কাটিয়ারা গাবতলি সিএনজি স্ট্যান্ড ৫ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নেন। ইজারাদার সেলিম মিয়া জানান শর্ত মেনে টোল আদায় করতে গিয়ে তাদের ওপড় অতর্কিত মামলা করে তাদের আহত করা হয়েছে।এ ঘটনায় দায়ী হামলাকারিদের বিরুদ্ধে তিনি হামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে ঘটনাস্থল পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় অভিযোগ এলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের