সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩১ PM

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ১১:০৯:২৯ AM

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় কার্ভাডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনায় গুরুতর আহত আরেক রোগীর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. মিলাদ হোসেন (১৭)। মিলাদ ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরজাদ টেকেরবাড়ি গ্রামের বাসিন্দা। এ নিয়ে মদনপুরের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নিহতের বাবা আবদুস সামাদ জানান, একটি মামলার হাজিরা দিতে সুনামগঞ্জে গিয়েছিল আমার দুই ছেলেসহ আরও কয়েকজন। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা আমি আমার সন্তানকে হারিয়েছি। এক ছেলে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ দুর্ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

উল্লেখ্য, বুধবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় সুনামগঞ্জগামী একটি কাভার্ড ভ্যান ও সিলেটমুখী সিএনজিচালিত ফোরস্ট্রোক ঘটনাস্থলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক জিয়াউল হক। গুরুতর আহত হয়েছিলেন সিএনজিতে থাকা মো. মিলাদ হোসেন তার বড় ভাই মো. মিলন হোসেনসহ আরও ৩/৪জন যাত্রী। এর মধ্যে মিলাদ হোসেন রাত ৯টার দিকে মৃত্যু বরণ করেন।

এম সি



শীর্ষ সংবাদ: