জামালগঞ্জে চাচাতো ভাইয়ের হামলায় চাচাতো ভাই নিহত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের হামলায় চাচাতো ভাই নিহত

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ০৭:৫৩:৫৫ পূর্বাহ্ন

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের হামলায় চাচাতো ভাই নিহত

প্রতীকী ছবি


শুক্রবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কলু মিয়া (৫১)।

পুলিশ ও এলাকাবাসী জানান-শুক্রবার সকালে পশ্চিম লক্ষীপুর গ্রামের সুরমা নদীতে নিহত কলু মিয়া ও তার চাচাতো ভাই আকমল ও মিয়া হোসেনসহ বেশ কয়েকজনের কয়েকটা মাছ ধরার নৌকা প্রতিদিনের মত বৃহস্পতিবার সন্ধ্যায় বেধে রেখে যায়। পরের দিন শুক্রবার সকালে চাচাতো ভাই আকমল হোসেনের নৌকা ঘাটে না পেয়ে কলু মিয়াকে দোষারোপ করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির  এক পর্যায়ে আকমল ও তার চাচাতো ভাই কলু মিয়ার ভাইয়েরা লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে কলু মিয়া মাটিতে লুটিয়ে পড়লে খবর পেয়ে এলাকার লোকজন তাকে দ্রুত জামালগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে হাসপাতাল থেকে মরদেহ থানায় এনে সুরুতহাল রিপোর্ট তেরি করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন।

জানতে চাইলে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম কামাল হোসাইন জানান-মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করেননি। মামলা দিলে তা গ্রহণ করা হবে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন