জগন্নাথপুরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

জগন্নাথপুরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০২:১৮:৪৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা

প্রতীকী ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা সদরের জগন্নাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেবের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী।

এতে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা পূজা উদযাপন পরিষদ সদস্য বিভাস দে, কাজল বণিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাংগঠনিক সম্পাদক জয়দ্ধীপ সূত্রধর বীরেন্দ্র, কোষাধ্যক্ষ শশী কান্ত গোপ, আনন্দময়ী পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রিংকু ভট্টাচার্য, দাস সম্প্রদায় পূজা উদযাপন পরিষদ নেতা সুরাই দাস, নিকিল দাস, খালিলা মাতৃবন্দনা যুব সংঘের সভাপতি সঞ্জয় কান্তি দে সনজিত, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দাশ, রসুলগঞ্জ বাজার পূজা কমিটির সাধারণ সম্পাদক সুদীপ দে, বাউরকাপন সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন পাল, লহরী লহরী শিবদুর্গা পূজা কমিটির পঙ্কজ দেবনাথ, গোপড়াপুর গোপাল জিউর আখড়া পূজা কমিটির সভাপতি সুভাষ তালুকদার, রানীগঞ্জ বাজার পূজা কমিটির সভাপতি কৃপাসিন্ধু দাশ, হিলালপুর পূজা কমিটির সভাপতি ধরনী চৌধুরী, রৌয়াইল পূজা কমিটির সাধারণ সম্পাদক মন্তোষ দাস, মেঘারকান্দি পূজা কমিটির সাধারণ সম্পাদক গৌতম দাস, হরিনাকান্দি পূজা কমিটির সাধারণ সম্পাদক কানন দাস, কামড়াখাই পূজা কমিটির সভাপতি সুশান্ত দাস, অনুচন্দ পূজা কমিটির সভাপতি অধীর সূত্রধর, শ্রীকৃষ্ণপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক সবুজ রাম রবি, পাইকপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক লিটন দাস, আলীপুর পূজা কমিটির কোষাধ্যক্ষ অধেন্দু রায়, আলাগদি  পূজা কমিটির সভাপতি জ্যোতিষ চক্রবর্তী প্রমুখ।

সভার শুরুতে গীতা পাঠ করেন গীতামন্দির শিক্ষক সুধীর চক্রবর্তী। সভার শুরুতে কমিউনিটি নেতা মিন্টু রঞ্জন ধরের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এবার উপজেলায় ৪১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপন করা হবে। সভায় পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে পূজার প্রস্তুতি গ্রহণ বিষয়ে আলোচনা হয়।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন