বিশ্বম্ভরপুরে পানিতে ডুবে ২ শিশুর ম‍ৃ ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে পানিতে ডুবে ২ শিশুর ম‍ৃ ত্যু

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৭:১৮:৫৯ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুরে পানিতে ডুবে ২ শিশুর ম‍ৃ ত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যূ হয়েছে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাধানগর গ্রামের সামনের করচার হাওরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

এরা সম্পর্কে মামাত-ফুফাত ভাই। নিহত শিশুদের একজন হলো ইউনুস মিয়া (৮)।  সে উপজেলা সদরের পাশের গ্রাম রাধানগরের ফজলুল হকের ছেলে। অপর নিহত শিশু আরাফাত হাসান মেহেদী (৭) তার ফুফাতো ভাই। সে উপজেলার শক্তিয়ারখলা গ্রামের মনোয়ার হোসেন ময়নার ছেলে।

স্থানীয়রা জানান, আরাফাত মামার বাড়িতে থেকে পড়াশুনা করত। শনিবার দুপুরে মামাত ভাই ইউনুস ও আরাফাত উপজেলা সদরের সামনের করচার হাওরে খেলার ছলে পানিতে নামে। এ সময় এক ভাই ডুবে গেলে বাঁচানোর জন্য গেলে আরেক ভাইও ডুবে মারা যায়। কিছুক্ষণ পর একজনের লাশ ভেসে ওঠে। খোঁজাখুঁজি করে আরেকজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। বিশ্বম্ভরপুর থানার ওসি কাউছার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন