ভারতে মহানবি (সা.)-কে কটূক্তির প্রতিবাদে দোয়ারাবাজারে বিক্ষোভ ও সমাবেশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ভারতে মহানবি (সা.)-কে কটূক্তির প্রতিবাদে দোয়ারাবাজারে বিক্ষোভ ও সমাবেশ

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৮:৫১:২৬ পূর্বাহ্ন

ভারতে মহানবি (সা.)-কে কটূক্তির প্রতিবাদে দোয়ারাবাজারে  বিক্ষোভ ও সমাবেশ

ছবি: নিজস্ব


ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা রামগিরি কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন দোয়ারা বাজারের আলেমসমাজ ও তৌহিদি জনতা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) জহুরের নামাজের পর হকনগর বাজার কেন্দ্রীয় জামেমসজিদে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপজেলার বাংলা বাজার ইউনিয়নের হকনগর বাজারে জড়ো হয়ে শেষ বিক্ষোভ ও প্রতিবাদ করেন এবং সর্বশেষ মোনাজাত করে বিক্ষোভ, প্রতিবাদ ও পথসভা শেষ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানে। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন রামগিরি।

এসময় উক্ত সমাবেশে বক্তারা বলেন, নবি (সা.)-এর অপমান মেনে নেব না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেপ্তার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে।

এছাড়াও বক্তারা আরো বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা:) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। ধর্মীয় অনুভূতি ও প্রিয়নবীকে কটূক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। যুগে যুগে রাসূলের নামে মিথ্যাচার করে কোনো জাতি বা ব্যক্তি টিকে থাকতে পারেনি।

সরকারের কাছে দাবি জানিয়ে তারা আরও বলেন, আপনারা ক্ষমতায় আছেন, অথচ এখনও রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেননি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, আধ্যাত্মিক ও শরীরিক ফিজিশিয়ান মাওলানা গোলামুর রহমান জিলানী, মাওলানা নুরুল আমীন, শাহজালাল ক্যাডেট একাডেমির ইনচার্জ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল, হকনগর বাজার কেন্দ্রীয় জামেমসজিদের সেক্রেটারী আব্দুল কাইয়ুম, এবং হকনগর বাজার কেন্দ্রীয় জামেমসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল হক নোমানীসহ  এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও অরাজনৈতিক ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন