সুনামগঞ্জে ব জ্র পা তে এক জনের মৃ*ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সুনামগঞ্জে ব জ্র পা তে এক জনের মৃ*ত্যু

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৯:২০:০৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ব জ্র পা তে এক জনের মৃ*ত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে ইমদাদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ( ২৮ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার মুক্তিখলা গ্রামে মারা যান তিনি।  বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন। মারা যাওয়া ইমদাদুল ইসলাম উপজেলার মুক্তিখলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিখলা গ্রামের একটি বাড়ির সামনে কয়েকজন এক সঙ্গে কাজ করছিলেন। এসময় ঝড় বৃষ্টি শুরু হয়। বজ্রপাত হলে মাটিতে পড়ে যান ইমদাদুল ইসলাম। সেখানে উপস্থিত অন্যরা দ্রুত তাকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম জানান, ‌বিশ্বম্ভরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন