শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিপ্লব রায়, শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৩:২৫:১২ পূর্বাহ্ন

শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: নিজস্ব


শাল্লায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২ টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের বিভিন্নখাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে রশিদের মাধ্যমে টাকা নেওয়া হয়। এসব টাকা দিয়ে বিদ্যালয়ের কোনো উন্নয়নমুলক কাজ এখনো দেখাতে পারেননি প্রধান শিক্ষক। এমনকি বিদ্যালয়ের ব্যবহারকৃত সকল আসবাপত্র প্রধান শিক্ষকের বাসায় নেয়া হয়েছে। শুধু তাই নয়, বিজ্ঞানাগার সংস্কারের জন্য ৮২ হাজার টাকা বরাদ্দ দেয়া হলেও এসব বরাদ্দের কোনো হদিস পাওয়া যায়নি। প্রত্যেক শিক্ষার্থীদের কাছ কম্পিউটার (ল্যাব) ক্লাস বাবদ টাকা নেয়া হলেও কোনো শিক্ষার্থীদের কম্পিউটার ক্লাস  হয়নি। অভিযোগে আরো উল্লেখ করা হয় প্রধান শিক্ষক ১০ বছর ধরে বিদ্যালয়ের হোস্টেল কক্ষে পরিবার পরিজন নিয়ে থাকলেও আজ পর্যন্ত কোনো ভাড়া প্রদান করেননি।

শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। কে বা কারা বিক্ষোভ করেছে আমার জানা নেই।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিন জানান, শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি। তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন