মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৬:০১:০৭ পূর্বাহ্ন

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ

ছবি: নিজস্ব


ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকারী পুরোহিত রামগিরি মহারাজের ফাঁসির দাবিতে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল ও সভা হয়।

দুপুর ২টার দিকে ইকড়ছই সিনিয়র মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর পয়েন্টে প্রতিবাদ সভা হয়।  

সামাজিক সংগঠন ফেয়ার ফেইসের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রসুলগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মুফতি বদর উদ্দিন আলামিন, স্টুডেন্টস কেয়ারের সভাপতি হুমায়ুন কবির, শিক্ষার্থী তাহের আল হামিদ, মুজদ্দিদে আলফে সানী, আব্দুল মুমিন, মোস্তাক আহমদ, শাহিনুর রহমান প্রমুখ। 

সভায় বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ওই পুরোহিতকে গ্রেপ্তার করে ভারত সরকারের প্রতি তার ফাঁসির দাবি জানান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন