৫৩ বছরেও সংবিধান জনগণকে ধারণ করতে পারেনি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

৫৩ বছরেও সংবিধান জনগণকে ধারণ করতে পারেনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০৩:৫৫:৩৫ পূর্বাহ্ন

৫৩ বছরেও সংবিধান জনগণকে ধারণ করতে পারেনি

ফাইল ছবি


দেশ গঠনের ৫৩ বছর পার হলেও সংবিধান দেশের জনগণকে ধারণ করতে পারেনি। সংবিধানে নানা ভালো কথা লেখা থাকলেও তা অনেকক্ষেত্রেই প্রতিপালন হয়নি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশের সংবিধান সংস্কার’ বিষয়ক গোলটেবিল বৈঠকে অতিথিরা এসব কথা বলেন। বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা বলেন, ৫৩ বছরে সংবিধান দেশের নাগরিকদের আপন করে নিতে পারেনি। এই দেশে মানুষ ভোট দিয়েছে কিন্তু যারা ক্ষমতায় গেছে তারা বিষয়টিকে এমনভাবে কুক্ষিগত করেছে, বাকি যারা সাধারণ মানুষ তারা নিজেদের রাষ্ট্রের অংশ হিসেবে মনে করতে পারেনি।

তিনি বলেন, আইনে কি আপনি লিখছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবে কি করছেন। আইন সবার জন্য সমান এটা আমরা সবাই বলি কিন্তু এটা কতটা মানা হয়? সংবিধান সংশোধন করেন আর নতুন করে লিখেন তাতে কিছুই হবে না যদি না রাজনীতিবিদরা আপ্ত বাক্য হিসেবে মানেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: