জগন্নাথপুরে চারটি ঘর ভস্মীভু‚ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে চারটি ঘর ভস্মীভু‚ত

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে চারটি ঘর ভস্মীভু‚ত

প্রতীকী ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের চারটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, নাদামপুর গ্রামের আশিক আলীর বাড়িতে তার মেয়ে সাজনা বেগম পরিবার নিয়ে বসবাস করতেন। এক সপ্তাহ আগে সাজনা বেগম বসত ঘরটি তালা দিয়ে স্বামীর বাড়িতে চলে যান। রোববার রাত ৮টার দিকে হঠাৎ করে ওই ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান আশিক আলী। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  অগ্নিকান্ডে সাজনা বেগমের দুটি কক্ষ ও পার্শ্ববর্তী আব্দুল জলিলের গরু ঘর এবং লাকড়ির ঘর হিসেবে ব্যবহৃত দুটি কক্ষ পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্ত সাজনা বেগম বলেন, কিভাবে আগুন লেগেছে জানিনা। ঘরটি তালাবন্ধ ছিল। সবকিছু পুড়ে গেছে। সবমিলিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন