জগন্নাথপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রে প্তার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রে প্তার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০১:৪৪:৩৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রে প্তার

ছবি সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফরুজ ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হহয়েছে। গ্রেপ্তারের পর তাকে ওই থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুতবিচার আইনে মামলাটি দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন