ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ গ্রেপ্তার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ গ্রেপ্তার

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১২:১৭:৫২ অপরাহ্ন

ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ গ্রেপ্তার

ছবি: র‍্যাব-৯ এর হাতে আটক ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।


সুনামগঞ্জের  ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক  ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এবং ছাতক-দোয়ারার সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই বিল্লাল আহমদকে এসএমপি সিলেট কোতয়ালী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিলেট।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল  বৃহস্পতিবার সন্ধ্যা  ৭ টায় এসএমপি কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে (এসএমপি শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-২৯/২৪৪, তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড- ১৮৬০ঃ) এর মূলে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ (৪৪), পিতা-খয়রুল ইসলাম,  গ্রাম আমেরতলা, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ'কে গ্রেফতার করতে সক্ষম হয়।

সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ নশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট শাহপরাণ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন