ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী নি হ ত
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫২ PM

ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১১:৫৭:২২ AM

 ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী নি হ ত

ছবি: সংগৃহীত


ভারতের ছত্রিশগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী নিহত হয়েছে। সেখানকার একটি জঙ্গলে শুক্রবার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স গতকাল মাওবাদীদের বিরুদ্ধে এই অভিযান শুরু করে। আর আজ বেলা সাড়ে ১২টার দিকে মাওবাদী যোদ্ধাদের সঙ্গে সম্মুখ গোলাগুলি শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই গোলাগুলি চলছিল।

একটি সূত্র জানিয়েছে, অভিযানে বেশ কয়েকটি অ্যাসাল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একে সিরিজের রাইফেলও আছে।

মাওবাদীদের জড়ো হওয়ার গোপন খবর জানতে পেয়ে গতকাল গোভেল নামের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়। এরপর তারা যৌথ অভিযান শুরু করেন।

সূত্রটি আরও জানিয়েছে, দুপুরে নেন্দুর-থুলথুলিতে প্রথম গোলাগুলি শুরু হয়। এরপর এসব মাওবাদী নিহত হন। আরও কিছু মাওবাদী জঙ্গলের ভেতর ঢুকে গেছেন। তাদের হত্যা করতে এখন সতর্কতা বজায় রেখে অভিযান চালানো হচ্ছে।

ছত্রিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বড় সাফল্য। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ৯ মাসে দুইবার ছত্রিশগড়ে গেছেন। ওই সময় তিনি জানান এই রাজ্য থেকে সশস্ত্র গোষ্ঠীদের চিরদিনের জন্য নির্মূল করবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন