ফেসবুকে আসছে নতুন মনিটাইজেশন প্রোগ্রাম
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৬ PM

ফেসবুকে আসছে নতুন মনিটাইজেশন প্রোগ্রাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০৬:২৮:০৪ AM

ফেসবুকে আসছে নতুন মনিটাইজেশন প্রোগ্রাম

প্রতীকী ছবি


সামাজিক যোগাযোগের জন্য বিশ্বজুড়ে বহুল পরিচিত মাধ্যমগুলোর মধ্যে অন্যতম ফেসবুক। যেখানে স্ট্যাটাসে কিংবা পোস্টের মাধ্যমে নিজেদের আবেগ-অনুভূতি প্রকাশ করে থাকে। পাশাপাশি বিভিন্ন ব্যবহারকারীদের মিউজিক ভিডিওসহ বিভিন্ন ধরণের ছবির ভিডিও পোস্ট করে থাকে। এছাড়া অনেকেই আবার ফেসবুকে ভিডিও বা বিভিন্ন কনটেন্ট বানিয়ে আয় করে থাকেন। তবে কনটেন্ট বা ভিডিও শেয়ারের মাধ্যমে আয় করতে হলে ভিন্ন ভিন্ন শর্ত রয়েছে। যা ভাঙলে আয় করা সহজ হয়ে উঠে না। তাই এবার ভিডিও নির্মাতাদের জন্য নতুন কিছু পরিবর্তন আনছে ফেসবুক।

পাকিস্তানের সংবাদ মাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন এর প্রতিবেদন থেকে জানা গেছে, ফেসবুকের সাধারণত ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস নামের তিনটি পদ্ধতির মাধ্যমে আয় করা যায়। তবে সম্প্রতি কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে পরিবর্তন আনছে ফেসবুক। যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের পথ আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে।

এই নতুন প্রোগ্রামটি ইন-স্ট্রিম অ্যাডস, রিল অ্যাডস, এবং পারফরম্যান্স বোনাসকে একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে একত্রিত করেছে। তবে নতুন এ মনিটাইজেশন প্রক্রিয়া চালু হলে ভিডিও নির্মাতাদের আবেদন করে অনবোর্ডিং প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। এরপরই ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস এ তিন পদ্ধতিতে আয় করা যাবে। ফলে বারবার আবেদন করতে হবে না।

ইন-স্ট্রিম অ্যাডস: দীর্ঘ ফরম্যাটের ভিডিওগুলিতে বিজ্ঞাপন যুক্ত করার সুবিধা রয়েছে এ ফিচারে। ক্রিয়েটররা তাদের ভিডিও কনটেন্টের মাঝে বা শেষে বিজ্ঞাপন দেখাতে পারবেন, যা ভিডিওগুলির ভিউ সংখ্যা এবং দর্শকদের ইন্টারেকশনের উপর ভিত্তি করে আয় করবে।

রিল অ্যাডস: রিল ভিডিওগুলি ছোট আকারের হলেও, রিল অ্যাডস ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা শুধু রিল থেকেই নয়, বরং ছবি, ভিডিও ও টেক্সট পোস্ট থেকেও আয় করতে পারবেন। এটি কনটেন্ট মনিটাইজেশনের আরও বিস্তৃত সুযোগ তৈরি করবে।


পারফরম্যান্স বোনাস: এ ফিচারের মাধ্যমে ফেসবুক ক্রিয়েটরদের তাদের কাজের গুণগত মান এবং দর্শকদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে অতিরিক্ত বোনাস প্রদান করবে। যারা ভাল পারফরম্যান্স করবে, তাদের জন্য এই বোনাস আয়ের একটি বাড়তি উৎস হবে।

নতুন এই মনিটাইজেশন মডেলটি ২০২৫ সালে সবার জন্য উন্মুক্ত করা হবে। তবে বর্তমানে এটি শুধুমাত্র আমন্ত্রিত ক্রিয়েটরদের জন্য বিটা ভার্সনে চালু করা হয়েছে। বিটা ভার্সনের অংশ হিসেবে এক মিলিয়ন ক্রিয়েটর এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা