সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০৮:২৫:৫৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা

ছবি: সংগৃহীত


'শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার' প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা  ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ এ শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশ হয়।

এতে বক্তারা বলেন, শিক্ষার বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোনা বিকল্প নেই। এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারীদের চাকরির ক্ষেত্রে বিরাজমান সকল বৈষম্য দূর করে অবিলম্বে  শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। শিক্ষাব্যবস্থায় নানা বৈষম্যের কারণে সৃজনশীল ও মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন না। শিক্ষকের মানোন্নয়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষাব্যবস্থার সকল বৈষম্য ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

সমিতির জেলা  সভাপতি শুভঙ্কর তালুকদার মান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মো: জামাল হোসেনের সঞ্চালনায়  সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের  সিনিয়র সহ-সভাপতি  রামানুজ রায়, সহ-সাধারণ সম্পাদক শাহিনা চৌধুরী রুবী, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, অর্থ সম্পাদক  কাঞ্চন বৈদ্য, প্রচার সম্পাদক  রজত কান্তি রায়, শিক্ষক নেতা প্রভাষক মো: হাবিবুল্লা আসকির তালুকদার, মো: মোছায়েল আহমদ, মো: সাজাউর রহমান, মো: হেলাল আহমদ, জয়ন্ত পাল প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন