বৃষ্টিহীন সকালে স্বস্তিতে শিক্ষার্থী ও অফিসগামীরা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বৃষ্টিহীন সকালে স্বস্তিতে শিক্ষার্থী ও অফিসগামীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০১:০১:২০ পূর্বাহ্ন

বৃষ্টিহীন সকালে স্বস্তিতে শিক্ষার্থী ও অফিসগামীরা

ছবি:সংগৃহীত


গত দুই দিন ধরে টানা বর্ষণে নগর জীবন বিপর্যস্ত হলেও সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবারে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এ দিন সকালে ঢাকার কোথাও বৃষ্টি না হওয়ায় ও রোদের দেখা মেলায় শিক্ষার্থী ও যাত্রীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

লোকজন বিশেষ করে অফিসগামী, কর্মজীবী ও শিক্ষার্থীদের সকাল থেকেই গন্তব্যে ছুটতে দেখা গেছে।

সকালে গুলশানে যেতে মৌচাক মোড়ে গাড়ির অপেক্ষা করতে থাকা বেসরকারি কর্মজীবী আল-আমিন সিকদার বলেন, “গত দুই দিন ধরে ঢাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ সকালে বৃষ্টি না হওয়ায় ভালো লাগছে।”

অল্প বৃষ্টিতেই নগরীর নিচু এলাকার রাস্তা ও অলিগলিতে পানি জমে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আল-আমিন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক মোবাইলে বলেন, “দিনের বেলায় বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই, তবে রাতে (রবিবার) বৃষ্টি হতে পারে।”

টানা বর্ষণে শুক্রবার ও শনিবার ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হওয়ায় নগর জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। শুক্রবার দুপুর ১টা থেকে শনিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে গ্রিন রোড, ধানমন্ডি, মালিবাগ, মৌচাক, নিউমার্কেট, মিরপুরসহ বিভিন্ন এলাকার সড়কগুলো ডুবে যায়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: