কানাডায় ওয়েটারের চাকরির জন্য হাজার হাজার ভারতীয়র লাইন
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৬ PM

কানাডায় ওয়েটারের চাকরির জন্য হাজার হাজার ভারতীয়র লাইন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০৪:৫৯:৩০ AM

কানাডায় ওয়েটারের চাকরির জন্য হাজার হাজার ভারতীয়র লাইন

ছবি: নিজস্ব


কানাডার একটি রেস্তোরাঁর বাইরে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থীকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জানা গেছে, রেস্তোরাঁয় ওয়েটারের চাকরির ইন্টারভিউ দিতে সেখানে গিয়েছিলেন তারা।

মেঘ আপডেট নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ওই রেস্তোরাঁর একটি ভিডিও প্রকাশ করা হয়। এরপর ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়।

ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, “কানাডায় ভয়ংকর চিত্র। প্রায় ৩ হাজার শিক্ষার্থী (বেশিরভাগ ভারতীয়) ওয়েটার এবং সার্ভেন্টের চাকরির জন্য ব্রাম্পটনের একটি রেস্তেরাঁর বাইরে লাইন ধরেছে। সম্প্রতি রেস্তোরাঁটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। ট্রুডোর কানাডায় কী বেকারত্ব চলছে? ভারত থেকে যারা বড় হওয়ার স্বপ্ন নিয়ে কানাডায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদের আরও গভীরভাবে ভাবতে হবে।”

তান্দুরি নামের ওই রেস্তোরাঁটি সেখানে নতুন খোলা হয়েছে। এরপর এটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। যেটি দেখে হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলছেন, এই মুহূর্তে যারা অন্যদেশে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার কথা ভাবছেন তাদের নতুন করে আবারও ভাবা উচিত। কারণ পুরো বিশ্বেই এখন বেকারত্ব ও অর্থনৈতিক সমস্যা দেখা যাচ্ছে।

তবে অনেকে আবার বলছেন, কানাডায় রেস্তোরাঁয় চাকরি করার আগ্রহের বিষয়টি বেশ স্বাভাবিক। কারণ অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশপাশি খণ্ডকালীন চাকরি করেন। যেসব শিক্ষার্থী নতুন রেস্তোরাঁর সামনে জড়ো হয়েছেন তাদের সবাই খণ্ডকালীন চাকরিই করতে এসেছেন।

এছাড়া এত সংখ্যক শিক্ষার্থীকে ওয়েটারের চাকরির জন্য লাইন ধরাকে আবার বেকারত্বও বলা যাবে না। কারণ এই ধরনের চাকরিপ্রার্থীর সংখ্যা সবসময় বেশি থাকে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা