তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রে প্তার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রে প্তার

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৪ ০১:০০:২৮ পূর্বাহ্ন

তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রে প্তার

ছবি সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৬ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আসামি আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ সদর থানায় নেওয়া হয়।

ডিবির ওসি আমিনুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই। ওই মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নান কারাগারে রয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন