ছবি:সংগৃহীত
শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী, শ্রীবরদী উপজেলায় ঢলের পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে, মানুষের দুর্ভোগ বেড়েছে। এদিকে বন্যায় জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে।
জেলার ৫ উপজেলার দেড় লাখের বেশি মানুষ পানিবন্দি আছেন। বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। তবে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। ৫২ হাজার হেক্টর জমির আমন ধান ডুবে গেছে।
এদিকে, নেত্রকোণায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমেশ্বরী নদীর পানি কমলেও উব্দাখালী নদীর পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে কংশ নদীর পানিও। এতে নতুন নতুন প্লাবিত হচ্ছে। দুর্গাপুর, কলমাকান্দাসহ ৫ উপজেলার দেড়শতাধিক গ্রাম জলমগ্ন। এতে নেত্রকোণায় পানিবন্দি হয়ে আছে লক্ষাধিক মানুষ। পানির তোড়ে ভেসে গেছে ফসলের মাঠ-মাছের ঘের।
জৈন্তাবার্তা / সুলতানা




