এবার পূজায় মিলছে টানা চারদিনের ছুটি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

এবার পূজায় মিলছে টানা চারদিনের ছুটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৪ ১২:৩৭:১৩ অপরাহ্ন

এবার পূজায় মিলছে টানা চারদিনের ছুটি

ছবি:সংগৃহীত


হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে।

মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “দুর্গাপূজার ছুটি এবছর একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।“

এ সিদ্ধান্তের ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

১৩ অক্টোবর (রবিবার) বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার ছুটি ঘোষণা হলে দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চার দিন ছুটি থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: