ছবি: নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় মাদকসহ দুই যুবক কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন ও সঙ্গী ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১০ কেজি গাঁজা ও ১শ বোতল স্কোপ ও ফেনসিডিল সহ দুই যুবক কে আটক করে পুলিশ।
আটককৃত দুই যুবক হল, উপজেলার ধর্মঘর ইউনিয়নে কালিকাপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে মোঃ রুবেল মিয়া (৩২) ও একই এলাকার আব্বাস আলীর ছেলে মো: সুমন মিয়া (৩০) কে আটক করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




