৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৩:৩৬:১৯ পূর্বাহ্ন

৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

ছবি: সংগৃহীত


কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ৫ জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার (৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ৫ জেলেকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া জেটি ঘাটে নিয়ে আসে বিজিবি। 

এর আগে গতকাল মঙ্গলবার টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে ওই ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মি।

ফেরত আসা জেলেরা হলেন- শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩), মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯) ও চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান,  মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই ৫ জেলেকে ধরে নিয়ে যায়। পরে মিয়ানমারের ওই পাড়ে সক্রিয় থাকা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশি ৫ জেলেকে ফেরত দেয় তারা। 

ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।  

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: