চা শ্রমিকদের মাঝে রেইনকোট সেলাই মেশিন ও ফ্যান বিতরণ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

চা শ্রমিকদের মাঝে রেইনকোট সেলাই মেশিন ও ফ্যান বিতরণ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৬:২০:০১ পূর্বাহ্ন

চা শ্রমিকদের মাঝে রেইনকোট সেলাই মেশিন ও ফ্যান বিতরণ

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে চা-শ্রমিকদের মাঝে রেইনকোট, সেলাই মেশিন ও ফ্যান বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর)  সকালে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।

প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউ/পি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, প্রধান শিক্ষক ইস্কান্দার মির্জা ফারুক, নূরজাহান আক্তার, আবু তাহের, নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি কমেট নায়েক, ইউ/পি সদস্য বাবুল চৌহান প্রমুখ। পরে প্রধান অতিথি সেলাই মেশিন, রেইন কোট ও ফ্যান বিতরণ করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু