ছবি : নিজস্ব
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার নবাগত ওসি দিলিপ কুমার দাসের সাথে জামালগঞ্জ উপজেলার প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৮ আগস্ট ) জামালগঞ্জ থানা প্রাঙ্গনে জামালগঞ্জ থানার আয়োজনে উপজেলার সন্ত্রাস দমন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও মানুষের জানমালের নিরাপত্তায় আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের সাথে প্রেস ক্লাবের সদস্যদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো.ওয়ালী উল্লাহ সরকার,অঞ্জন পুরকায়স্থ, আব্দুল আহাদ, বর্তমান সভাপতি মো.হাবিবুর রহমান, সাধারন সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ-সভাপতি নিজাম নূর, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মহসিন কবির, সাংগঠনিক সম্পাদক মো: শাহীন আলম, প্রচার প্রকাশনা সম্পাদক বিশ^জিত রায়, অর্থ সম্পাদক বায়েজিদ বিন ওয়াহীদ, সদস্য মো: সাইফুল্লাহ প্রমুখ।
এসময় জামালগঞ্জ থানার নবাগত ওসি দিলিপ কুমার দাস থানা পুলিশের পক্ষ থেকে একটি সুন্দর শান্তিপূর্ন ও অপরাধ মুক্ত জামালগঞ্জ থানা প্রতিষ্ঠার লক্ষে নাগরিক সেবার মান বৃদ্ধি করে আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন
এম সি




