ছবি:সংগৃহীত
সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন কাপড় বিতরণ করেছে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শ্মশানঘাটে সংগঠনের নিজস্ব অর্থায়নে শিশুদের মধ্যে নতুন কাপড় উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা আক্তার জেবা, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ইমরান, অর্থ সম্পাদক বাকি বিল্লাহ আখঞ্জি, প্রচার সম্পাদক ইব্রাহিম মিশা, সহ প্রচার সম্পাদক ফাতেমা রিপা, সদস্য রনদয় সরকার ও মারজানা বিনতে শওকত প্রমুখ।
সংগঠনের সভাপতি মাহবুবা আক্তার জেবা জানান, বিশ্বজন সবসময় মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকে। রক্তদানসহ প্রতি ঈদেও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই। এর ধারাবাহিকতা এবার শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী শিশুদের নতুন কাপড় উপহার দেওয়া হয়েছে।
জৈন্তাবার্তা / রহমান




