জগন্নাথপুরে যৌথ বাহিনীর অ ভি যা নে ৩ মা*দক ব্যবসায়ী আ ট ক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে যৌথ বাহিনীর অ ভি যা নে ৩ মা*দক ব্যবসায়ী আ ট ক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৭:৩৩:৪১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে যৌথ বাহিনীর অ ভি যা নে ৩ মা*দক ব্যবসায়ী আ ট ক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে  ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অভিযানকালে তাদের কাছ থেকে ৩ কেজি ৯ শ' গ্রাম গাঁজা,  একটি গাঁজার গাছ, গাঁজার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে- জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মোঃ আতাউল্লাহ (৬০) রেনু বেগম (৪৫) ও শচীন্দ্র চন্দ্র দাস (৭০)।

বুধবার (৯ অক্টোবর) উপজেলার রানীগঞ্জ  ইউনিয়নের গন্ধবপুর ও মেঘারকান্দি পৃথক  গ্রামে  পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জগন্নাথপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুূধবার সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল গন্ধব গ্রামে আতাউল্লাহ'র বাড়িতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও একটি তাজা গাঁজার গাছ উদ্ধারসহ আতাউল্লাহ ও রেণু বেগমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেঘারকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯ শ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী শচীন্দ্র চন্দ্র দাসকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন- সেনাবাহিনী জগন্নাথপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শোয়েব ,ওয়ারেন্ট অফিসার মোঃ মঈন ও পুলিশের এস আই মোঃ ইসমাইল মিয়া। আটককৃতদের জগন্নাথপুর থানায় সোর্পদ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন