সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৯/১০/২০২৪ ০৮:১১:৩৭ পূর্বাহ্ন

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জে দ্রুত বিচার আইনে দায়ের করার মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।  আজ বুধবার (৯ অক্টোবর) বেলা ৩টায় সাবেক মন্ত্রী এমএ মান্নানের অনুপস্থিতে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন জামিন মঞ্জুর করেন। No description available.

আদালত ২০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন দিয়েছে জানিয়ে আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদ বলেন, আমরা মাননীয় আদালতে জামিন আবেদন করি। তিনি ৮০ বছর বয়ষ্ক ব্যক্তি, তিনি চলাফেরাতে অক্ষম। বিভিন্ন রোগে আক্রান্ত, তিনি হুইল চেয়ারে করে চলাফেরা করেন। মানসিকভাবেও সমস্যা রয়েছে। মাননীয় আদালত উনার অসুস্থতা ও বয়স বিবেচনায় ২০ হাজার টাকা বন্ডে সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন। আমরা ন্যায় বিচার পেয়েছি আদালতের এই রায়ে আমরা খুশি।

No description available.

এর আগে আজ বুধবার সকালে সাবেক এই মন্ত্রীর জামিন শুনানির কথা থাকলেও জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে হট্টগোল শুরু করেন বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা। আদালতে জামিন শুনানির পূর্বে বিএনপি ও আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের হট্টগোলের কারণে শুনানি না করে এজলাস ছাড়েন বিচারক মো. হেমায়েত উদ্দিন।

বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, নির্ধারিত আদালতে জামিন না পেয়ে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালতে জামিন আবেদন করে আসামিপক্ষ। এ জাতীয় মিস কেসের ক্ষেত্রে এক সপ্তাহ পরে শুনানির জন্য তারিখ দেওয়া হলেও এখানে অস্বাভাবিক প্রক্রিয়ায় শুনানির তারিখ দেওয়া হয়েছে। আদালতে আমরা এর প্রতিবাদ করেছি। এ সময় দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে  আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপের ঘটনায় নির্দেশদাতা হিসেবে এমএ মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ছোটভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করার এ মামলায় গ্রেপ্তার করা হয় এমএ মান্নানকে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন