সাবেক এমপি মানিককে কারাগারে প্রেরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সাবেক এমপি মানিককে কারাগারে প্রেরণ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১০/১০/২০২৪ ০১:৫৮:০১ পূর্বাহ্ন

সাবেক এমপি মানিককে কারাগারে প্রেরণ

ছবি নিজস্ব


আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সদর থানার পুলিশ আদালতে হাজির করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

এসময় সাবেক এমপি মানিকের জামিন আবেদন করলে সুনির্দিষ্ট আদালত না থাকায় আগামী ১৫ অক্টোবর জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুহিবুর রহমান মানিকের আইনজীবী আব্দুল হামিদ। তিনি বলেন, মুহিবুর রহমান মানিক ৫ বারের সংসদ সদস্য। ৪ আগস্ট ঘটনার সময় তিনি সুনামগঞ্জে ছিলেন না। তাকে হয়রানি করার জন্য এই মামলায় জড়ানো হয়েছে। তিনি কোনো আন্দোলনে থাকা দূরের কথা, নিজে নিজে চলাফেরা করতেও অক্ষম। তিনি অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না। 

তিনি আরও বলেন, ৪ আগস্টের ঘটনায় দায়ের করা মামলায় মিথ্যাভাবে জড়িত করা হয়েছে তাকে। এই মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে আনার কারণে আমরা জামিনের প্রার্থনা করেছি। তবে আজ জামিন শুনানি হয়নি। আগামী ১৫ অক্টোবর জামিন শুনানি হবে।

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য এখন খুব অসুস্থ। আমরা তার চিকিৎসার জন্য ও কারাগারে ডিভিশন দেওয়ার জন্য আবেদন করেছি। 

এর আগে গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে র‍্যাব। 

উল্লেখ্য, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদ মহিবুর রহমান মানিকসহ ৯৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা দায়ের করেন। মূলত ওই মামলায় সাবেক এমপি মানিককে গ্রেপ্তার করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন