জগন্নাথপুরে শিশুকে অপহরণ, গ্রে প্তা র ৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শিশুকে অপহরণ, গ্রে প্তা র ৩

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৪ ১০:০৬:০৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শিশুকে অপহরণ, গ্রে প্তা র ৩

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা বাইছ দেখানোর কথা বলে সারজিদ আহমদ (৯) নামের এক শিশুকে অপহরণের অভিযোগে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) গ্রেপ্তারদের সুনামগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত কছর মিয়ার ছেলে ছালিম উদ্দিন (৪৫), একই গ্রামের মৃত আব্দুর শহিদের ছেলে জনি (২৫) ও বাগময়না গ্রামের মৃত আব্দুল নওয়াফের ছেলে সোহাগ মিয়া (২৫)।এরআগে গত বুধবার ওই শিশুর বাবা ইনাতগঞ্জ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আল-আমিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ওই তিনজনের নামে জগন্নাথপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ অক্টোবর) শিশু সারজিদ তার খেলার সাথীদের সঙ্গে বাড়ির পাশে আলীগঞ্জ সেতুতে খেলাধুলা করতে যায়। ওই সময় অভিযুক্তরা ব্যাটারিচালিত ইজিবাইক (মিশুক) যোগে নৌকা বাইছ দেখানো কথা বলে শিশু সারজিদসহ চার শিশুকে নিয়ে যায়। পরে নৌকা বাইছ দেখা শেষে জনি ও সোহাগ একই স্থানে সারজিদের সাথী তিন শিশুকে গাড়ি থেকে নামিয়ে দেন। তবে শিশু সারজিদ ও অভিযুক্ত ছালিম উদ্দিন আর ফিরে আসেনি।ঘটনার পরদিন সারজিদের বাবা বিষয়টি জানতে পেরে অভিযুক্ত জনি ও সোহাগকে স্থানীয় আলীগঞ্জ বাজারে তাঁর ছেলের বিষয় জানতে চাইলে, তারা কোন উত্তর দেননি। এ সময় স্থানীয়রা জনি এবং সোহাগকে মারধরও করেন।পরে বুধবার জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হলে, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেন।

মামলার বাদী শিশু সারজিদের বাবা আল-আমিন বলেন, আমার ছেলের খেলার সাথীদের কাছ থেকে জানতে পেরেছি; ছালিম উদ্দিন তার সহযোগিদের মাধ্যমে আমার ছেলেকে ফুসলিয়ে মৌলভীবাজারের দিকে অপহরণ করে নিয়ে গেছে। ছেলেকে ফিরে পেতে মামলা করেছি।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তারের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে আসামিদের বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন