দোয়ারাবাজারে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গৃহবধূ 'উধাও'
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গৃহবধূ 'উধাও'

মো. আলাউদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০১:২৩:২৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গৃহবধূ 'উধাও'


সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ঘর থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক গৃহবধূ।

গত শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের গ্রীসনগর গ্রামের নূর মোহাম্মদের (৪২) বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান নাছিমা (৩৫) নামের ওই গৃহবধূ। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে উপজেলার সুরমা ইউনিয়নের গিরিসনগর গ্রামের নাছির উদ্দীনের পুত্র নুর মোহাম্মদের সাথে লক্ষীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। ছয় মাস আগে অভিযোগকারী নুর মোহাম্মদের শ্বশুর ফয়েজ উদ্দিনম ও শাশুড়ি আছিয়া বেগমের অনুরোধ ও উপস্থিতিতে নুর মোহাম্মদের স্ত্রীর ছোট বোন নাজমা বেগম (৩০) তার স্বামী'কে বিদেশে পাঠানোর কথা বলে এক মাসের জন্য চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ধার নেন। এক মাসের জায়গায় ছয় মাস পেরিয়ে গেলেও টাকা না দেওয়ায় নুর মোহাম্মদ তার স্ত্রী নাছিমার সঙ্গে টাকার বিষইয়ে কথা বললে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হইয়।

গত শুক্রবার কাউকে না জানিয়ে বাড়ি থেকে নগদ ২ লাখ ৩২ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণের অলংকার, দুই ভরি ওজনের রুপার চেইনসহ ঘরের মূল্যবান জিনিস নিয়ে নাজমা বেগম পালিয়ে যান।

নুর মোহাম্মদ বলেন, বাড়িতে এসে আমার স্ত্রী নাছিমা বেগমকে ঘরে না পেয়ে মোবাইল নম্বরে যোগাযোগ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, নানা হুমকিও দেয়। টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারসহ প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি করছি। 

অভিযোগ অস্বীকার করে নাছিমা বেগমের পিতা ফয়েজ উদ্দিন বলেন, আমার মেয়ে নাছিমা বেগমকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন