হাওরে নৌকা ডুবে ২ জন নিখোঁজ, ৪০ ঘন্টা পর ১ জনের লাশ উদ্ধার
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৪ PM

হাওরে নৌকা ডুবে ২ জন নিখোঁজ, ৪০ ঘন্টা পর ১ জনের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ০১:৪১:৪৪ AM

হাওরে নৌকা ডুবে ২ জন নিখোঁজ, ৪০ ঘন্টা পর ১ জনের লাশ উদ্ধার

ছবি: প্রতীকী


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই যুবক নিখোঁজের ৪০ঘন্টা পর একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


উদ্ধার হওয়া ব্যক্তি নাম শাহ আলম (৪১)। তিনি তাহিরপুরে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে।


আজ মঙ্গলবার (২৯ আগস্ট ) বেলা ১১টায় ল তাহিরপুর উপজেলার পর মাটিয়ান হাওরে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনও নিখোঁজ আছেন আবুল ফয়েজ (৪০)। তিনি তাহিরপুরে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।



এর আগে রোববার (২৭ আগস্ট) রাতে তাহিরপুর উপজেলার সদর বাজার থেকে সন্ধ্যায় পর মাটিয়ান হাওর দিয়ে ইঞ্জিন চালিত ছোট কাঠবডি নৌকায় করে ফয়েজ ও  আলম বাড়ি ফিরছিলেন। নৌকাটি হাওরের মাঝখানে পৌঁছালে ঝড়ের কবলে পড়েন তারা। এর পরপরই নৌকা ডুবে তারা নিখোঁজ হন। এসময় হাওরে থাকা অন্য নৌকার মাঝি বিষয়টি দেখে তাহিরপুর বাজারে ও স্থানীয়দের জানান। পরে আবহাওয়া খারাপ থাকায় ও হাওরে প্রচণ্ড ঢেউ থাকায় স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন নৌকা নিয়ে হাওরে খোঁজাখুঁজি করলেও ওই রাতে তাদের খুঁজে পাওয়া যায়নি। ঘটনার ৪০ঘন্টা পর উদ্ধার অভিযান চালিয়ে পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা একজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।



বিষয়টি জৈন্তাবার্তাকে নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন। তিনি বলেন ঝড়ের কবলে পড়ে দুই যুবক নিখোঁজের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। অপরজনকে সন্ধানে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। 

এস.ডি



শীর্ষ সংবাদ: