নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৫:০৮:৫৭ পূর্বাহ্ন

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি : ফাইল ফটো


রাজবাড়ীর পাংশায় মা-বাবার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে সাব্দুল্লাহ (২) নামের এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। নিহত সাব্দুল্লাহ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্লার ঘাট এলাকার মো. জিয়ার ছেলে।

আজ শনিবার উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত ৩-৪ দিন আগে মা-বাবার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে সাব্দুল্লাহ। আজ শনিবার সকাল থেকে সাব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে সাব্দুল্লাহর মরদেহ ভাসতে দেখা যায়। শিশুটির মরদেহ কালুখালী উপজেলার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এখনো এ ধরনের কোনো খবর পাইনি। হাবাসপুরের বিট অফিসারের মাধ্যমে খোঁজ নিচ্ছি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: