দেশের চারটি অঞ্চলে ঝ*ড়ের আভাস
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

দেশের চারটি অঞ্চলে ঝ*ড়ের আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ১০:৩৯:৪৩ পূর্বাহ্ন

দেশের চারটি অঞ্চলে ঝ*ড়ের আভাস

ছবি: সংগৃহীত


ঢাকাসহ দেশের চারটি অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রোববারের (১২ অক্টোবর) আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: