এলপিজি বহনকারী জাহাজে ভয়াবহ আগুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

এলপিজি বহনকারী জাহাজে ভয়াবহ আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ১০:৩১:৫৬ পূর্বাহ্ন

এলপিজি বহনকারী জাহাজে ভয়াবহ আগুন

কুতুবদিয়ায় এলপিজি বহনকারী একটি লাইটারেজ জাহাজে আগুন ছবি:সংগৃহীত


কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় বঙ্গোপসাগরের নোঙর করে রাখা এলপিজি বহনকারী একটি লাইটারেজ জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে বলে।

জানা গেছে, কুতুবদিয়ার কৈয়ারবিল পয়েন্টে নোঙর করা সুফিয়া নামে এলপিজি বহনকারী একটি লাইটারেজ জাহাজে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে নৌবাহিনী ও কোস্ট গার্ডের কর্মকর্তারা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর প্রথমে নাবিকরা দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে সাগরে লাফ দেয়। পরে নাবিকদের উদ্ধার করা হয়।

জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: