জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা  রবিবার (১৩ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে।

গত বুধবার থেকে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপি জগন্নাথপুরের ৪১টি পূজামণ্ডপে দূর্গোৎসব শুরু হয়। রবিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়ে এ উৎসব। এদিন দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত উপজেলার বিভিন্ন নদী, পুকুরে দেবী বিসর্জন দেওয়া হয়।

বিভিন্ন মণ্ডপের দেবী কে গাড়ি বহর করে এবং কোন কোন এলাকায় নৌকার মাধ্যমে ভক্তরা রংঙে রঙিন হয়ে উৎসবে দেবীকে বিদায় জানান।

জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোষ্বামী জানান, শান্তিপূর্ণ পরিবেশে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শারদীয় দুগাপূর্জা। এবার ৪১টি মণ্ডপে  দুর্গোৎসব হয়েছিল।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন