ধান ক্ষেতে পড়েছিল চা-শ্রমিকের গ লা কা টা দেহ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ধান ক্ষেতে পড়েছিল চা-শ্রমিকের গ লা কা টা দেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০৬:০৩:৩১ পূর্বাহ্ন

ধান ক্ষেতে পড়েছিল চা-শ্রমিকের গ লা কা টা দেহ

ছবি : ফাইল ফটো


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধান ক্ষেত থেকে অজিৎ সাওতাল (৪৫) নামে এক চা শ্রমিকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত অজিৎ সাওতাল দেউন্দি চা বাগানের বাসিন্দা মৃত দূর্জধন সাঁওতালের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে অজিৎ এর মেয়ে অঙ্কিতা সাঁওতাল ঢাকায় গৃহকর্মীর কাজ থেকে ফিরে তাকে কিছু টাকা দেন। অজিৎ টাকা নিয়ে দেউন্দি বাগানের বাজারের উদ্দেশ্যে গিয়ে আর ফিরেননি। পরে রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন ফুলছড়ি টিলায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে চুনারুঘাট থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) মো. কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে অজিৎ সাওতালের মাথা ও দেহ ধান ক্ষেতের পাশাপাশি স্থান থেকে উদ্ধার করে। তার পরিবারের সদস্যরা হত্যা মামলা দায়েরের জন্য থানায় এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা