শায়েস্তাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৬:১৬:২০ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী শেখ হৃদয়ের দায়ের করা মামলার আসামী ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন এ্যানিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দক্ষিণ বড়চর গ্রামে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ আসামী গ্রেফাতারের বিষয়টি নিশ্চিত করে বলেন- তাকে যথাসময়ে পুলিশ পাহারায় আদালতে পাঠানো  হয়েছে। 

গত ১৭ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের কর্মী দ্বাদশ শ্রেণির ছাত্র আতাউর রহমান হৃদয় ওরফে শেখ হৃদয় বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ১১৬ জনকে আসামী করে একটি মামলাটি দায়ের করেন।

এর আগে গত ৪ আগষ্ট শায়েস্তাগঞ্জের রেলওয়ে পার্কিং এলাকায় বৈষম্যবিরোধি ছাত্র-জনতা ও  আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়। 


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা