মাধবপুরে সাজাপ্রাপ্ত স্ত্রীসহ সাবেক জেলা পরিষদ সদস‍্য গ্রে ফ তা র
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

মাধবপুরে সাজাপ্রাপ্ত স্ত্রীসহ সাবেক জেলা পরিষদ সদস‍্য গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৪ ০৯:১৩:৫৯ পূর্বাহ্ন

মাধবপুরে সাজাপ্রাপ্ত স্ত্রীসহ সাবেক জেলা পরিষদ সদস‍্য গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


মাধবপুরে প্রতারণা মামলায় সাবেক জেলা পরিষদ সদস‍্য যুবলীগ নেতা ওয়ারেন্টভূক্ত আসামী মহিউদ্দিন কামাল(৫০) ও তার স্ত্রী আক্তার রুমা (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মাধবপুর থানা এস আই দ্বীন মোহাম্মদের নেতৃত্ব পুলিশ হবিগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করে। মহিউদ্দিন কামাল উপজেলার চৌমহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে।

তিনি২০১৫ সালে হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে মাধবপুর থেকে সাধারন সদস‍্য নির্বাচিত হয়েছিলেন। জেলা যুবলীগের সাবেক তথ‍্য ও গবেষনা সম্পাদক।

মহিউদ্দিন কামাল সিআর-৪৭৫/২১(মাধব), ধারা-৪২০/৫০৬(২) দঃ বিঃ এর ওয়ারেন্টভুক্ত আসামী। তার স্ত্রী গুলশান থানার ২০২৩ সালের একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তারা হবিগঞ্জ শহরে পরিবার নিয়ে বসবাস করতেন।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত‍্যতা নিশ্চিত করে জানান মহিউদ্দিন কামাল ও তার স্ত্রী রুমাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা